এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে আজ শিলংয়ে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচ ঘিরে উত্তেজনা তুঙ্গে দুইদেশের ফুটবল ভক্তদের মাঝে। ম্যাচে বিশেষ নজর কাড়বে সুনীল ছেত্রী ও হামজা চৌধুরীর উপস্থিতি। জয়ের প্রত্যাশা ব্যক্ত করেছেন দুই দলের কোচ-অধিনায়করা। ভারত কঠিন প্রতিপক্ষ হলেও বাংলাদেশও চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বলে জানিয়েছেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা।