এবারের বক্সিং ডে টেস্টে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) দর্শক উপস্থিতির নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। পাঁচ দিনের মধ্যে ৩,৫০,৭০০–এর বেশি দর্শক খেলা দেখতে এসেছেন, যা অস্ট্রেলিয়ায় কোনো টেস্টে সর্বোচ্চ। আজ পঞ্চম দিনে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ৮৬। পঞ্চম দিনে ৫১,৩৭১ জন দর্শক এসেছেন। ১৯৩৭ সালে এমসিজিতে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যকার টেস্টের ৩,৫০,৫৩৪ দর্শকের রেকর্ড টপকে গেছে এবারের বক্সিং ডে টেস্ট।