বিপিএলের ৪১তম ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে ৪ উইকেটে হারিয়ে প্লে-অফে জায়গা করে নিয়েছে খুলনা টাইগার্স। ঢাকার ১২৩ রানের লক্ষ্য খুলনা পেরিয়েছে ১৬.৫ ওভারে। অধিনায়ক মেহেদি হাসান মিরাজ ৫৫ বলে ৭৪ রানের ম্যাচজয়ী ইনিংস খেলেন। সমান ১২ পয়েন্ট হলেও নেট রানরেটে রাজশাহীর চেয়ে এগিয়ে থেকে প্লে-অফ নিশ্চিত করেছে খুলনা।