ওয়েস্ট ইন্ডিজ দল তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দুটি পরিবর্তন এনেছে। জাস্টিন গ্রেইভস এবং আমির জঙ্গুকে দলে আনা হয়েছে, বাদ পড়েছেন জুয়েল অ্যান্ড্রু ও হেইডেন ওয়ালশ জুনিয়র। গ্রেইভস সম্প্রতি টেস্টে ভাল পারফর্ম করেছেন এবং আমির প্রথমবারের মতো দলভুক্ত হয়েছেন। ৮ ডিসেম্বর থেকে সেন্ট কিটসে এই সিরিজ শুরু হবে।


ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দলে রয়েছেন: শেই হোপ (অধিনায়ক), ব্রান্ডন কিং (সহ-অধিনায়ক), কেসি কার্টি, রোস্টন চেইস, ম্যাথু ফোর্ড, জাস্টিন গ্রেভস, শিমরন হেটমায়ার, আমির জাঙ্গু, আলজারি জোসেফ, শামার জোসেফ, এভিন লুইস, গুডাকেশ মোটি, শেরফেইন রাদারফোর্ড, জেডেন সিলস, রোমারিও শেফার্ড।