বিপিএলে প্রথম ব্যাটার হিসেবে ৪০০ রান স্পর্শ করলেন তানজিদ হাসান তামিম। ঢাকার নিয়ন্ত্রিত বোলিংয়ে চিটাগাং কিংস ১৪৮ রান সংগ্রহ করে। দ্বিতীয় ইনিংসে তানজিদ তামিমের অপরাজিত ৯০ রানে সেই লক্ষ্য ৮ উইকেটে পেরিয়ে যায় ঢাকা। তানজিদ চলতি আসরে ৪২০ রান করে শীর্ষ রান সংগ্রাহক। চট্টগ্রামের বিপক্ষে ম্যাচ জয়ে পয়েন্ট তালিকার চারে উঠে এসেছে ঢাকা।