টস জিতে দুবাইয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ভারতের বিপক্ষে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। তারা স্পিন শক্তি বাড়াতে কুপার কনোলি ও তানভীর সাংহাকে দলে নিয়েছে। নিউজিল্যান্ডের বিপক্ষে জেতা অপরিবর্তিত একাদশ নিয়ে খেলছে ভারত। দলে চারজন স্পিনার আছেন। গ্রুপ বি’র রানার্সআপ অস্ট্রেলিয়ার বিপরীতে খেলছে গ্রুপ এ’র চ্যাম্পিয়ন ভারত।