ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে ১-১ ড্র করায় লিভারপুলের চেয়ে ১৫ পয়েন্টে পিছিয়ে পড়েছে আর্সেনাল। তবে কোচ মিকেল আর্তেতা শিরোপার আশা ছাড়ছেন না বরং মৌসুমের শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যেতে চান। এছাড়াও চোট থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত লড়াই চালানোর প্রতিশ্রুতি দিয়েছেন আর্সেনাল মিডফিল্ডার ডেকলান রাইস।