আজ মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে বিপিএল ম্যাচের টিকিট কেনার উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় কিছু লোক স্টেডিয়ামের ফটক ভাঙার চেষ্টা করেন। পুলিশ তাদের থামাতে গেলে ইটপাটকেল ছোড়া হয় এবং সড়ক অবরোধের চেষ্টা করা হয়। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।