রমজানকে সামনে রেখে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সাভার ও নারায়ণগঞ্জে বোতলজাত সয়াবিন তেলের সংকট দেখা দিয়েছে। বাজারে খোলা তেল বিক্রি হচ্ছে ১৯০-২০০ টাকা লিটারে আর বোতলজাত তেলের নির্ধারিত দাম ১৭৫ টাকা। পরিশোধনাগার থেকে সরবরাহ কম থাকায় অসন্তোষ প্রকাশ করেছেন দোকানিরা। ফলে ভোক্তাদের বেশি দামে তেল কিনতে হচ্ছে বলেও অভিযোগ তাদের।