ইংল্যান্ডে জন্ম নেওয়া জস ইংলিস এখন অস্ট্রেলিয়ার তারকা। জন্ম ইংল্যান্ডের লিডসে, ১৪ বছর বয়সে পাড়ি জমান অস্ট্রেলিয়ায়। আইসিসি ইভেন্টে ইংল্যান্ডের বিপক্ষে ৮৬ বলে ১২০ রান করে হয়েছেন ম্যাচসেরা। ছোটবেলায় ইংল্যান্ড সমর্থক থাকলেও প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘সেসব দিন অনেক আগেই শেষ’। অস্ট্রেলিয়া দুর্দান্ত এক ব্যাটার পেলেও আফসোস তো থাকতেই পারে ইংল্যান্ড সমর্থকদের মনে।