টুইটারের (এক্স) পর এবার ওপেনএআই দখলে নিতে ৯,৭৪০ কোটি ডলারের দর হাঁকিয়েছেন ইলন মাস্ক। তার নেতৃত্বাধীন বিনিয়োগকারীরা ওপেনএআই কিনতে চাইলেও, বাধা হয়ে দাঁড়িয়েছেন ওপেন এআই এর প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান। ওপেন এআই দুই সহপ্রতিষ্ঠাতা মাস্ক ও অল্টম্যান, তবে প্রতিষ্ঠানটি থেকে সরে যান মাস্ক। প্রথমে অলাভজনক থাকলেও চ্যাটজিপিটির সাফল্যের পর কোম্পানিটিকে লাভজনক করতে চাইছেন অল্টম্যান।