করাচিতে আজ শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর। ১৯৯৮ সালে প্রথম আয়োজিত হয় এই টুর্নামেন্ট। এতে ভারত ও অস্ট্রেলিয়া সর্বাধিক দুইবার করে চ্যাম্পিয়ন হয়েছে। টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রাহক ক্রিস গেইল (৭৯১), আর সর্বোচ্চ উইকেট শিকারি কাইল মিলস (২৮)। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান তামিম ইকবালের (২৯৩) ও মোহাম্মদ রফিক নিয়েছেন সর্বোচ্চ (৬) উইকেট।