চলমান দুর্নীতি বিরোধী অভিযানের অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল শাখায় পৌঁছেছে দূর্নীতি দমন কমিশন টিম। প্রায় ৩০০ বর্তমান ও সাবেক উচ্চপদস্থ কর্মকর্তার লকার খুলে দেখবে দলটি। লকারগুলোতে অবৈধ সম্পদ থাকতে পারে বলে ধারণা করছে দুদক। অভিযানে কোনো অসঙ্গতি পাওয়া গেলে, আরও তদন্ত করা হবে।