সাফ চ্যাম্পিয়ন হয়ে দেশকে গৌরবান্বিত করলেও অর্থনৈতিক অনিশ্চয়তা, অনিয়মিত বেতন ও কোচের বৈষম্যের শিকার বলে অভিযোগ করেছেন বাংলাদেশের নারী ফুটবলাররা। পাশাপাশি অনুশীলন বন্ধ করেছেন সিনিয়র খেলোয়াড়রা। ফুটবলারদের জন্য নিয়মিত ভাতা, ক্যারিয়ার নিরাপত্তা ও সঠিক ব্যবস্থাপনার দাবি জানিয়েছেন তারা। সরকার ও বাফুফেকে কার্যকর পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান তারা।