দুর্দান্ত ফিল্ডিংয়ের পেছনে আঠার ব্যবহার নয় বরং ভাগ্যের কৃতিত্ব দিলেন নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস। চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিপক্ষে তার নেওয়া ক্যাচটি টুর্নামেন্টের সেরা দাবি করা হচ্ছে। ওই ম্যাচে ব্যাট হাতে ৩৯ বলে ৬১ রান করার পাশাপাশি অফ স্পিনেও অবদান রেখে চলেছেন ফিলিপস। ভারতের বিপক্ষে ম্যাচে অপরাজিত ছিলেন ২১ রানে।