নগদের প্রশাসক ও বাংলাদেশ ব্যাংকের পরিচালক বদিউজ্জামান দিদারের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি)। সংগঠনটির চেয়ারম্যান সেলিম আর এফ হোসেন একে আইনের শাসনের প্রতি হুমকি বলে উল্লেখ করেন। পাশাপাশি অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানান।