আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ভেন্যু সুবিধা পাওয়ার অভিযোগ অস্বীকার করেছেন ভারতের ব্যাটিং কোচ সিতানশু কোটাক। তিনি বলেন, টানা ৪ ম্যাচ জেতায় এমন কথা উঠছে, তবে কোনো বাড়তি সুবিধা পাওয়া হয়নি। প্রধান কোচ গৌতম গম্ভীর ও অধিনায়ক রোহিত শর্মাও একই দাবি করেছেন। আগামী ৯ মার্চ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতের প্রতিপক্ষ হিসেবে মাঠে নামবে নিউজিল্যান্ড।