অসদাচরণের অভিযোগে দুই ম্যাচের জন্য লা লিগা থেকে নিষিদ্ধ হয়েছেন রিয়াল মাদ্রিদের জুড বেলিংহাম। ওসাসুনার বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখেন তিনি। বেলিংহাম একে ভুল বোঝাবুঝি বললেও শাস্তি বহাল রাখা হয়েছে। তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে রিয়াল মাদ্রিদ। এদিকে, রেফারি মুনুয়েরা মনতেরোকে অনলাইনে হুমকি দেয়া হয়েছে। এতে নিন্দা জানিয়েছে ফেডারেশন।