চীনা এআই প্রতিষ্ঠান ডিপসিক-এর উত্থানকে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতের জন্য একটি সতর্কবার্তা বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। প্রতিদ্বন্দ্বীদের তুলনায় অনেক কম খরচে তৈরি আর ওয়ান মডেল ইতোমধ্যেই এআই শ্রেষ্ঠত্বের ধারণাকে চ্যালেঞ্জ করেছে। এ ঘটনায় $৫০০ বিলিয়ন শেয়ারমূল্য হারিয়েছে এনভিডিয়া। ডিপসিক-এর সাশ্রয়ী এবং দক্ষ মডেল এআই খাতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বকে হুমকির মুখে ফেলতে পারে বলে ধারণা বিশ্লেষকদের।