লিয়াং ওয়েনফেং প্রতিষ্ঠিত চীনা এআই অ্যাপ ডিপসিক। এটি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং চীনে অ্যাপলের অ্যাপ স্টোরে চ্যাটজিপিটিকে ছাড়িয়ে শীর্ষস্থানে উঠেছে। মাত্র ৬ মিলিয়ন ডলারের ডিপসিক-ভি৩ মডেল চ্যালেঞ্জ জানাচ্ছে মার্কিন এআই আধিপত্যকে। এর উত্থানে শঙ্কা তৈরি হতে পারে প্রতিদ্বন্দ্বী এআই কোম্পানিগুলোর লাভের অঙ্কে।