ক্রিস্টিয়ানো রোনালদো, ৪০ বছর বয়সেও রেকর্ড গড়তে দৃঢ়প্রতিজ্ঞ। লক্ষ্য ২০২৬ বিশ্বকাপ, ক্যারিয়ারে ১,০০০ গোল এবং পর্তুগালের হয়ে ২৫০টি ক্যাপ অর্জনের। দীর্ঘায়ু ও ফিটনেস নিয়ে আগ্রহী রোনালদো অবসর নেননি  এখনও। ভবিষ্যতে খেলতে চান ছেলের সঙ্গে। বয়সকে চ্যালেঞ্জ জানিয়ে এগিয়ে যাচ্ছেন পর্তুগালের এই ফুটবল বিস্ময়।