ইনজুরির কারণে চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে আগেই ছিটকে গেছেন প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড ও মিচেল মার্শ। এবার ব্যক্তিগত কারণ দেখিয়ে স্কোয়াড ছাড়লেন মিচেল স্টার্কও। এতে অস্ট্রেলিয়া স্কোয়াডে পাঁচটি পরিবর্তন এসেছে। দলে নতুন করে সুযোগ পেয়েছেন শন অ্যাবট, বেন ডোয়ারশিস, জ্যাক ফ্রেসার-ম্যাগগার্ক, স্পেনসার জনসন ও তানভীর সাংঘা। লিগে অস্ট্রেলিয়া দলের নেতৃত্ব দেবেন স্টিভেন স্মিথ।