চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নাজমুল হোসেন শান্তর ডেপুটি হিসেবে মেহেদী হাসান মিরাজকে নির্বাচিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অতিরিক্ত দুই পেসার হাসান মাহমুদ ও খালেদ আহমেদকে স্কোয়াডের সঙ্গে নিয়েছে বিসিবি। ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের ট্রফি মিশন শুরু হবে। আজ রাতেই দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দেবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।