ম্যানচেস্টার সিটিকে ২-০ গোলে হারিয়ে লিগের শীর্ষস্থান আরও মজবুত করেছে লিভারপুল। সালাহ ও সোবোসলাইয়ের গোলে এই জয় নিশ্চিত হয়। অন্যদিকে, লা লিগায় জিরোনাকে ২-০ গোলে হারিয়ে শিরোপার লড়াইয়ে বার্সেলোনাকে স্পর্শ করেছে রিয়াল মাদ্রিদ। ম্যাচে রিয়ালের হয়ে একটি করে গোল করেন মদ্রিচ ও ভিনিসিয়ুস জুনিয়র।