লা লিগায় রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদকে পেছনে ফেলে শীর্ষে উঠেছে বার্সেলোনা। রায়ো ভায়োকানোকে ১-০ গোলে হারিয়ে ২৪ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান দখল করেছে কাতালান ক্লাবটি। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে দ্বিতীয় রিয়াল, আর ৫০ পয়েন্ট নিয়ে তৃতীয় অ্যাটলেটিকো মাদ্রিদ।