উইজডেনের বর্ষসেরা ওয়ানডে একাদশে জায়গা পেয়েছেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। সাত ম্যাচে ৫.৩ ইকোনমি রেটে ১৪ উইকেট শিকার করে তিনি তালিকায় স্থান করে নেন। শ্রীলঙ্কার তিন, পাকিস্তান, আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের দুইজন এবং ইংল্যান্ডের একজন খেলোয়াড় আছেন এই একাদশে।