চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্লে অফে জয়ী দলই শিরোপা জিতবে বলে বিশ্বাস করেন রিয়াল মাদ্রিদ কোচ আনচেলত্তি। রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি দু’দলই কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছে। তবে আনচেলত্তি মনে করেন সিটি অত্যন্ত শক্তিশালী দল। আজ ইত্তিহাদ স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। রিয়ালের কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড় চোটে পড়ায় শঙ্কা থাকছে মাদ্রিদ শিবিরে।