আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগে লিজেন্ডস অব রূপগঞ্জে নাম লিখিয়েছেন সাকিব আল হাসান। তবে রাজনৈতিক পরিস্থিতির কারণে দেশে ফিরে খেলতে পারবেন কিনা তা এখনো অনিশ্চিত। মার্চের প্রথম সপ্তাহে লিগ শুরু হবে। সাকিবের অংশগ্রহণ নির্ভর করবে তার দেশে ফেরার সুযোগের ওপর।