ডেভিড মিলারের ঝড়ো সেঞ্চুরি সত্ত্বেও চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে ৫০ রানে হেরে বিদায় নিল দক্ষিণ আফ্রিকা। রাচিন ও উইলিয়ামসনের সেঞ্চুরিতে ৩৬২ রান করে নিউজিল্যান্ড। কিউইদের দেয়া ৩৬৩ রানের টার্গেটে প্রোটিয়ারা থামে ৩১২ রানে। স্যান্টনারের ৩ উইকেটে কিউইদের জয় নিশ্চিত হয়। ফাইনালে কিউইদের প্রতিপক্ষ ভারত।