প্রধান কোচ পিটার বাটলারের পদত্যাগের দাবিতে বিদ্রোহী ১৮ নারী ফুটবলার অনুশীলনে ফিরতে ও চুক্তিতে সই করতে রাজি হয়েছেন বলে জানিয়েছেন বাফুফে নারী উইংয়ের প্রধান মাহফুজা কিরণ। তবে তারা সংযুক্ত আরব আমিরাত সফরে যাচ্ছে না বলেও জানান তিনি। কোচ ও খেলোয়াড়দের মধ্যে আলোচনা করে সংকট সমাধানের আশা করছেন তিনি।