আম্পায়ার, স্কোরার ও ম্যাচ রেফারিদের বেতন বাড়িয়েছে বিসিবি। নতুন বেতন কাঠামোয় ‘এ+’ গ্রেডের শরফুদ্দৌলা মাসে ২ লাখ টাকা পাবেন, যা আগে ছিল ৬৫ হাজার। অন্যান্য গ্রেডে ১৫-৯০ হাজার টাকা পর্যন্ত বেতন বৃদ্ধি করা হয়েছে। স্কোরারদের বেতন ১৫ হাজার থেকে ২০ হাজার টাকা করা হয়েছে।