নতুন কাঠামোয় চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বে শীর্ষে থাকা লিভারপুল শেষ ষোলোতে পিএসজির কাছে টাইব্রেকারে ৪-১ গোলে হেরে বিদায় নিয়েছে। লিভারপুল কোচ স্লট এটিকে দুর্ভাগ্য বললেও কাঠামো নিয়ে কোন আপত্তি তোলেননি। তবে পিএসজি কোচ এনরিকে জয়ের পর দলটির লড়াকু মানসিকতার প্রশংসা করেছেন।