সার আমদানিতে ঋণ নিলে বাড়বে ব্যয়, আর না নিলে বাড়বে সরকারি ভর্তুকি। আইটিএফসি থেকে ৫০০ মিলিয়ন ডলার ঋণ নেওয়ার পরিকল্পনা কৃষি মন্ত্রণালয়ের। তবে বিএডিসি বলছে, ঋণের সুদহার স্থানীয় ব্যাংকের চেয়েও বেশি। তাই আইটিএফসি থেকে ঋণ না নেওয়ার পরামর্শ দিয়েছে বিসিআইসি ও বিএডিসি উভয় প্রতিষ্ঠানই। ফলে ঋণ গ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঝুলে আছে।