হান্সি ফ্লিকের বার্সেলোনা ৩২ ম্যাচে ১০১ গোল করে নতুন রেকর্ড গড়েছে, যা ক্লাবটির ইতিহাসে দ্বিতীয় দ্রুততম। রবিবার রাতে ভ্যালেন্সিয়াকে ৭-১ গোলে হারিয়েছে কাতালানরা। প্রতি ম্যাচে গড়ে ৩.১৬ গোল করে সমর্থকদের ‘টি-টোয়েন্টি’ মেজাজের স্বাদ দিচ্ছে। ৫৪ দিন পর লা লিগায় জয় পেলেও বার্সা এখনও পয়েন্ট তালিকায় তৃতীয়।