মাদ্রিদ ডার্বিতে করা রদ্রিগো ও আলভারেজের গোলগুলো ছিলো ভিঞ্চি ও মাইকেল অ্যাঞ্জেলোর শিল্পকর্মের মতো নিখুঁত। বিপরীত পা ও দিক থেকে করা এই গোল দুটি ছিল তিরের ফলার মতো নির্ভুল। রদ্রিগোর দ্রুততম গোল ও আলভারেজের ৬৬ বছরের পুরনো রেকর্ড ভাঙা গোল মুগ্ধ করেছে রোমান্টিক ফুটবলপ্রেমীদের।