চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার পর মুশফিকুর রহিম ফেসবুক পোস্টে ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ২০০৬ সালে অভিষেকের পর ২৭৪ ম্যাচে ৭৭৯৫ রান করেন তিনি। ওয়ানডেতে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক মুশফিক ৯ সেঞ্চুরি ও ৪৯ ফিফটি করেন। টি-টোয়েন্টির পর এবারও ফেসবুকেই অবসরের সিদ্ধান্ত জানালেন মুশফিক।