আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ২৫২ রানের লক্ষ্যে রোহিতের ৭৬ ও রাহুলের অপরাজিত ৩৪ রানে ভর করে জয় নিশ্চিত করে ভারত। এটি ভারতের তৃতীয় চ্যাম্পিয়ন্স ট্রফি শিরোপা। এছাড়া বরুণ ও কুলদীপ ২টি করে উইকেট নেন।