প্রাণ-আরএফএল গ্রুপ গাজীপুরের কালীগঞ্জে ২০০ কোটি টাকা বিনিয়োগ করে রপ্তানিমুখী প্লাস্টিক কারখানা স্থাপন করছে। যুক্তরাষ্ট্র থেকে ৭৩ কোটি টাকার অর্ডার পেয়েছে তারা। বছরে ৪ কোটি ২০ লাখ ডলারের পণ্য উৎপাদন করার পাশাপাশি কর্মসংস্থান হবে আড়াই হাজার মানুষের। উত্তর আমেরিকার বাজার ধরার লক্ষ্যে এপ্রিল-মে মাসে উৎপাদন শুরু করবে কোম্পানিটি।
প্লাস্টিক পণ্য রপ্তানির কারখানায় ২০০ কোটি টাকা বিনিয়োগ
সূত্র: Prothom Alo

অর্থনীতি : বাংলাদেশ




