লা লিগায় ওসাসুনার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে রিয়াল মাদ্রিদ। ফলে টানা তিন ম্যাচ জয়হীন রইল আনচেলত্তির দল। ম্যাচের প্রথমার্ধে এমবাপ্পে রিয়ালকে এগিয়ে নিলেও, লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বেলিংহাম। দ্বিতীয়ার্ধে বুদিমিরের পেনাল্টি গোলে সমতা ফেরায় ওসাসুনা। বারবার সুযোগ তৈরি করেও জাল খুঁজে না পাওয়ায় ড্র নিয়েই মাঠ ছাড়ে মাদ্রিদ।