মোস্তাফিজুর রহমান পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নিলামে অংশ নিতে যাচ্ছেন। আগামী ১১ জানুয়ারি পিএসএলের নিলাম অনুষ্ঠিত হবে। মোস্তাফিজ এর আগে ২০১৮ সালে লাহোর কালান্দার্সের হয়ে পিএসএলে খেলেছিলেন। এবার তিনি পুনরায় পিএসএলে খেলার সুযোগ পাচ্ছেন। পিএসএলের এবারের আসর এপ্রিল-মে মাসে অনুষ্ঠিত হবে এবং এতে অংশ নেবে ছয়টি দল। উল্লেখ্য মোস্তাফিজুর রহমান ২০১৬ সালে অভিষেক আইপিএল আসরে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে দুর্দান্ত পারফর্ম করে শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। এরপর মোস্তাফিজ খেলেন মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস ও দিল্লি ক্যাপিটালসে।
আইপিএলে অবিক্রীত থাকার পর পিএসএলের নিলামে মোস্তাফিজ
সূত্র: The Daily Star Bangla

test5




