২২ হাজার কোটি টাকা বাড়িয়ে বিদ্যুৎ খাতে ভর্তুকির পরিমাণ ৬৬ হাজার কোটি টাকায় উন্নীত করেছে সরকার। বকেয়া পরিশোধ ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। উৎপাদন ব্যয় কমাতে গ্যাসভিত্তিক কেন্দ্র ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বিদ্যুৎ আইন বাতিল ও গ্যাসের উৎপাদন বৃদ্ধির পরিকল্পনাও হাতে নিয়েছে সরকার।