লিভারপুল ছাড়ার আগে ইংলিশ প্রিমিয়ার লিগের ট্রফি আরেকবার জিততে চান মোহাম্মদ সালাহ। ক্লাবটির সেরা সময়গুলোর নায়ক সালাহ বলছেন, দলের বর্তমান খেলোয়াড়দের নিয়ে শিরোপা জেতাটা জরুরি। এই মৌসুমে ২৩ গোল ও ১৭ অ্যাসিস্ট করা এই তারকা লিগ শিরোপার সংখ্যা দুইয়ে নিতে আশাবাদী।