চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত-পাকিস্তান মহারণে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। একমাত্র পরিবর্তন হিসেবে ইমাম-উল-হককে দলে নিয়েছে পাকিস্তান। তবে অপরিবর্তিত রয়েছে ভারতের একাদশ। শক্তিশালী স্কোয়াড নিয়ে মাঠে নেমেছে দুই দলই। অত্যন্ত উত্তেজনাপূর্ণ ম্যাচের অপেক্ষায় রয়েছেন ক্রিকেট ভক্তরা।