শুক্রবার (২৭ ডিসেম্বর) মেলবোর্নে বক্সিং ডে টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে সেঞ্চুরি পূর্ণ করেছেন স্টিভেন স্মিথ, যার মাধ্যমে তিনি ভারতের বিপক্ষে টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড করেছেন । তিনি ১৬৭ বলে সেঞ্চুরি পূর্ণ করে ১৪০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। এটি স্মিথের ৩৪তম টেস্ট সেঞ্চুরি। স্মিথের নৈপুণ্যে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৪৭৪ রান সংগ্রহ করে। এই ম্যাচে ভারতের পক্ষে জাসপ্রিত বুমরাহ ৯৯ রানে ৪ উইকেট নেন।
ভারতের বিপক্ষে সর্বোচ্চ টেস্ট সেঞ্চুরির রেকর্ড গড়লেন স্মিথ
সূত্র: The Daily Star Bangla

test6




