কুয়েটের সব আবাসিক হল ও একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। শিক্ষার্থীদের ২৬ ফেব্রুয়ারি সকাল ১০টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে সংঘর্ষ, ভিসিকে অবরুদ্ধ ও আন্দোলনের জেরে সিন্ডিকেটের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।