৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৯০০ প্রার্থীর মৌখিক পরীক্ষার সময়সূচী প্রকাশ করেছে পিএসসি। আগামী ৯ থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের পিএসসির ওয়েবসাইট থেকে ডাউনলোডকৃত ফরম প্রয়োজনীয় কাগজপত্রসহ পরীক্ষার দিন বোর্ডে জমা দিতে হবে। কাগজপত্র জমা দিতে ব্যর্থ হলে প্রার্থিতা বাতিল হবে বলে জানিয়েছে কমিশন।