ভারতের মণিপুর রাজ্যের দুটি গ্রামে সশস্ত্র ব্যক্তিরা বন্দুক ও বোমা হামলা চালিয়েছে, তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। পূর্ব ইম্ফল জেলার সানাসাবি ও থামনাপোকপি গ্রামে এই হামলা চালানো হয় এবং নিরাপত্তা বাহিনী পাল্টা জবাব দেয়। হামলার সময় স্থানীয় লোকজন আতঙ্কে ছোটাছুটি শুরু করে এবং নিরাপত্তা বাহিনী বেশ কয়েকজন নারী, শিশু ও বয়স্ক ব্যক্তিকে উদ্ধার করে। মণিপুর রাজ্যে মেইতেই এবং কুকি-জো সম্প্রদায়ের মধ্যে চলমান সহিংসতায় এখন পর্যন্ত ২৫০ জনের বেশি মানুষ নিহত ও হাজারো মানুষ ঘরছাড়া হয়েছেন।
মণিপুর রাজ্যের দুই গ্রামে সশস্ত্র হামলা
সূত্র: Prothom Alo

test5




