দেশের মেডিকেল ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণ ১৯৩ জনের মধ্যে ৭৭ জনকে প্রকৃত মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। তারা সরকারি মেডিকেলে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। সনদ জমা না দেওয়া ৩৫ জনসহ মুক্তিযোদ্ধার নাতি-নাতনিদের ভর্তি বাতিল হতে পারে বলে জানিয়েছে অধিদপ্তর। উপদেষ্টা পরিষদের সভায় ভর্তি প্রক্রিয়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।