জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের মাস্টার্স প্রফেশনাল কোর্সে ভর্তির আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে ৩১ ডিসেম্বর রাত ১২টার মধ্যে। প্রস্তাবিত কোর্সগুলো হলো এলএলবি ১ম পর্ব, পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন জার্নালিজম, পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, এমবিএ ইন অ্যাপারেল মার্চেন্ডাইজিং এবং এমবিএ ইন ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি। আবেদনের জন্য আবেদন ফি বাবদ ৩০০ টাকা জমা দিতে হবে। এছাড়া ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে ২৬ জানুয়ারি ২০২৫ থেকে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল কোর্সে ভর্তি, আবেদন অনলাইনে
সূত্র: The Daily Campus

test5




