সোমবার (১২ আগস্ট) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) বিশেষ সভা শেষে পিএসসি’র একাধিক কর্মকর্তা জানিয়েছেন, ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা আগামী সেপ্টেম্বর মাস থেকে শুরু করা হতে পারে। তবে সেপ্টেম্বরের কত তারিখ থেকে পরীক্ষা শুরু করা হবে সে বিষয়ে কোনো আলোচনা হয়নি।